প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যভান্ডার সংরক্ষণে সার্ভার স্টেশন উদ্বোধন

বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্ভার স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে দুই কর্মকর্তা; একজন দোয়া করছেন এবং অন্যজন উদ্বোধনী ফলকের পাশে দাঁড়িয়ে আছেন।

প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যভান্ডার সংরক্ষণ, অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং অধিদপ্তরের সংরক্ষিত তথ্যের নিরাপত্তার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই সার্ভার স্টেশনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামের আধুনিকায়নের কাজ উদ্বোধন করেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা এবং অডিটরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

Share the Post:

একই ধরনের পোস্ট

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্মার্ট বোর্ড ব্যবহার করে অনলাইন পাঠদান করছেন এবং শিক্ষার্থীরা ট্যাব ব্যবহার করে শেখার কাজে অংশ নিচ্ছে

অনলাইন মূল্যায়ন (Online Assessment) করার সহজ পদ্ধতি

🧭ভূমিকা: শিক্ষায় অনলাইন মূল্যায়নের প্রয়োজনীয়তা ২১ শতকের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; মূল্যায়ন ব্যবস্থাতেও এসেছে বিশাল

Read More