তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পটির আওতায় দেশব্যাপী ৩৭টি প্যাকেজের জন্য ৩৭টি Internet Service Provider (ISP) প্রতিষ্ঠানের মাধ্যমে ৪ (চার) কোরের অপটিক্যাল ফাইবার ক্যাবল ও সংযোজনী ”ক” এ উল্লেখিত নেটওয়ার্ক যন্ত্রপাতিসহ সংযোগ প্রদান কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে যুগোপযোগী ও টেকসই একটি ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে ইন্টারনেট সেবার মান উন্নয়ন করে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশের তরুণ সমাজকে প্রস্তুতকরণ এবং জনগণের জীবনকে সহজতর করার লক্ষ্যে ইন্টারনেট সুবিধা প্রদান করা। ইন্টারনেট অবকাঠামো ব্যবহারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা IT বিষয়ে দক্ষতা অর্জন করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ICT Tools ব্যবহার করে শ্রেণি পাঠদান করতে পারবে ।
গত ২৩ নভেম্বর ২০২১ তারিখ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের অনুমোদিত ডিপিপি-তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সংযুক্ত তালিকা অনুসারে সারাদেশে ৬৫,৫৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে যুগোপযোগী ও টেকসই একটি ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করে শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য ৪ (চার) কোরের অপটিক্যাল ফাইবার ক্যাবল ও সংযোজনী ”ক” এ উল্লিখিত নেটওয়ার্ক যন্ত্রপাতি ও ব্রডব্যান্ড ইন্টারনেটসহ “End User Connectivity” প্রদানের সংস্থান রয়েছে। ডিপিপি-এর সংস্থান মোতাবেক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য সমুন্নত রাখার মাধ্যমে কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্ত এই ”সমঝোতা স্মারক’‘ প্রয়োজনীয় ভূমিকা রাখবে। ”ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)-১ম সংশোধিত” শীর্ষক প্রকল্পের আওতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আনুমানিক ৩৬,০০০টি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ”এক দেশ এক রেট” অনুসারে উচ্চগতির ২০ এমবিপিএস বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রয়োজন অনুসারে ব্রডব্যান্ড ইন্টারনেটসহ সংযোগ প্রদান করা হবে। বিটিআরসি’র ”এক দেশ এক রেট” বা ISP এর সাথে নেগোসিয়েশনের মাধ্যমে নির্ধারিত মূল্য (যাহা তুলনামূলক কম মূল্য হয়) অনুসারে উচ্চগতির ২০ এমবিপিএস বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রয়োজন অনুসারে ISP প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ সাপেক্ষে ব্রডব্যান্ড ইন্টারনেট এর মূল্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ কর্তৃক ISP কে পরিশোধ করবে।

